পশ্চিমবঙ্গের আদি অনন্ত সংস্কৃতির একটা অন্ধকার দিক ও রয়েছে। তা হলো ব্যবহারিক শিক্ষার অভাব। কত শতাব্দী প্রাচীন কিংবা সহস্রাধিক বর্ষ পেরিয়ে এসেও বাংলার অনেক নাম না জানা মন্দির তাদের জৌলুশ হারিয়েছে। পরিবর্তে রয়ে গেছে কতগুলো পাঁজর বেরিয়ে থাকা খিলান, মন্দির এর ধ্বংসাবশেষ, কিংবা নিদেনপক্ষে শুধু বেদি টা। এই ধরুন, প্রত্যন্ত গ্রামের ভিতর কোথাও একটা বহু…
একটি ছোট্ট Introduction!!
একটি এক্কেবারে ছোট্ট Introduction!!পুরুলিয়া বামনি ফলস ঘুরতে গেলে আপনার feelings ও অনেকটা এমনই হতে পারে!! গাড়ি থেকে নেমেই যেটা দেখবেন, তা হলো একটা লম্বা জ্যাম! (যদি আপনি খুব সৌভাগ্যবান না হন!) বেশ কিছু খাবারের দোকান। গাদা গুচ্ছের সিগারেট বিড়ির দোকান, জলের দোকান, কোল্ড ড্রিংকস এর দোকান আরো কত কি! আর এসবের মাঝে হাতড়ে খুঁজে বার…
তাঁতের শহরে
তাঁতের শহরের আরো একটা বড়ো আকর্ষণ শ্যাম চাঁদ মন্দির। বাংলার সর্বোচ্চ আটচালা মন্দিরটি (সম্ভবত ১১৬ ফিট) শান্তিপুর এর অন্যতম দর্শনীয় স্থান। চারচালার দ্বিস্তরের মন্দিরটির পাশাপাশি শিব মন্দির ও মুখোমুখি দালান ও অন্যান্য ছোট মন্দিরও রয়েছে। মন্দির প্রাঙ্গণের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় রাম গোপাল খাঁ চৌধুরী ও তাঁর চার ভাই মিলে ১৬৪৮ শকাব্দে (১৭২৬ সালে) এই মন্দিরটি…
মন্দির এর পথে
রোজ সকালে মর্নিং ওয়াক যদি বিরক্তিকর হয়ে গিয়ে থাকে, তবে সকাল সকাল বাইকটা নিয়ে একটু বেরিয়ে পড়তে পারেন! ব্যান্ডেল পেরোলেই পরিচ্ছন্ন Delhi Road, আর দুপাশে ঘন সবুজের ছায়া। বিস্তীর্ণ চাষের খেত, আর বাইকে মনোরম লং ড্রাইভ!! (অবশ্যই গরমকাল টা এড়িয়ে!!)। গন্তব্য অম্বিকা কালনা! জেলা বর্ধমান হলেও হুগলী পেরোলে প্রায় সীমান্তেই রয়েছে কালনা। তাই খুব বেশি…
ঘরফিরতি সূর্যাস্ত
ঘন্টা দুয়েক খোলা আকাশের নিচে, ফুরফুরে হাওয়ায়! আর সামনের দিগন্ত আকাশে ঘরফিরতি সূর্য তার রঙের খেলায় ব্যস্ত! পায়ের সামনে নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ। সঙ্গে উপরি পাওনা হিসাবে, সময়ান্তরেই স্টিমারের ধীরগতিতে জল কেটে যাওয়ার আওয়াজ, আর শালিক পাখির ডাক (শালিক ছাড়া আর কিই বা বাঁচিয়ে রেখেছি আমরা!) প্রতিটা weekend একটা লং journey হতে হবে, এমন…
রাস্তা যেদিকে বাঁক নেয়
যাদের weekend এলেই মনটা আনচান করে ওঠে, অথচ stay করার কোনো অপশন নেই, তাদের জন্য কয়েকটা ভালো idea! বাইকটা নিয়ে নিজে অথবা বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন। শহর আর শহরতলিটা কোনো মতে পেরোলেই একটা অন্যরকম relaxing weekend! কখনো দুধারে ধানক্ষেত কিংবা ইউক্যালিপটাস এর জঙ্গল, কখনো ঝাউবন দুধারে, আর মাঝখানে হাইওয়ে! কখনো দোতলা পেরিয়ে একচালা মাটির ঘর,…
পাখির সাম্রাজ্যে
পূর্বস্থলীর একটা গল্প আমাদের সবার জানা। কিন্তু এই পাখির সাম্রাজ্যের দ্বিতীয় গল্প টাকে আমরা এখনো ignore করে চলেছি, হয়তো নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারতে চলেছি। এই জায়গাটা স্থানীয়দের কাছে পিকনিক স্পট হিসাবেও বিখ্যাত। সেই খ্যাতির সীমা লোকচর্চার ফলে এখন অনেক দূর পর্যন্ত পৌঁছেছে, আর পিকনিক মরশুমে লোকের সংখ্যাও এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। সেদিন মাস…
রাঙামাটির দেশে
অনেক ‘যাবোনা’, ‘গেলে ভালো হতো’, ‘না থাক’, ‘চ, বেরিয়েই পরি’ র টানাপোড়েনের পরে অবশেষে বাইকেই শান্তিনিকেতন ট্রিপ! উদ্দেশ্য যদিও বল্লভপুর ডিয়ার পার্ক আর সোনাঝুরির হাট! মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম শক্তিগড় এ! মিষ্টি চাখতে। দোকানের ব্যানারে দেখলাম লেখা আছে “একমাত্র আমাদের দোকানেই গাওয়া ঘীয়ের ল্যাংচা পাওয়া যায়।” খাওয়ার পর দোকান থেকে বেরিয়ে বাকি সব দোকানেই দেখলাম, ওই…
জলঙ্গির অচেনা এক গ্রাম …সন্ধ্যার মাদকতায়…
দেবীপুর, ধুবুলিয়া, কৃষ্ণনগর, নদিয়া এটা কোন ভ্রমণ স্থান নয়। তবে ভ্রমণ স্থান হয়ে উঠতেও বাধা কোথায়! সেদিন বেথুয়া যাবার পথে আমার এক বন্ধুর পরিচিত এক দাদার বাড়িতে ওঠার কথা ছিল। কৃষ্ণনগর এন এইচ থার্টি ফোর হাইওয়ের পাশে ধুবুলিয়া বাজার। সেখানে পৌঁছে সেই দাদাকে যখন বললাম বেথুয়া দেখতে এসেছি, বললেন “সে যাবে যাও, তবে তার চেয়ে…
বেথুয়াডহরী ।। অরণ্যের মাঝে একটা দিন।
নদীয়া জেলার অন্যতম একটি অভয়ারণ্য হলো বেথুয়াডহরী। একসময় নাকি এখানে বেথো (বেথুয়া) শাকের জলাভূমি (ডহরী) ছিলো। সেই থেকেই এর নামকরণ। শুধুমাত্র গেটটা পেরোলেই আপনি বুঝতে পারবেন, বাইরের কোলাহলটাকে কতটা পিছনে ফেলে এসেছেন। অনেকগুলো শালিক, আর ফিঙে, মাছরাঙা, দোয়েল, টুনটুনি, নীলটুনি, মোহনচূড়া, বাঁশপাতি, কোকিল মিলে এখানে অভ্যর্থনার সুর অনবদ্য! শাল, সেগুন, মেহগনি, ওক, ইউক্যালিপটাস এর সাথে…