তাঁতের শহরে

তাঁতের শহরের আরো একটা বড়ো আকর্ষণ শ্যাম চাঁদ মন্দির। বাংলার সর্বোচ্চ আটচালা মন্দিরটি (সম্ভবত ১১৬ ফিট) শান্তিপুর এর অন্যতম দর্শনীয় স্থান। চারচালার দ্বিস্তরের মন্দিরটির পাশাপাশি শিব মন্দির ও মুখোমুখি দালান ও অন্যান্য ছোট মন্দিরও রয়েছে।

মন্দির প্রাঙ্গণের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় রাম গোপাল খাঁ চৌধুরী ও তাঁর চার ভাই মিলে ১৬৪৮ শকাব্দে (১৭২৬ সালে) এই মন্দিরটি তৈরি করান। এমনিতে ছিমছাম এবং শান্ত পরিবেশের মন্দিরটি রাসমেলায় উৎসবের মোড়কে সেজে ওঠে। মন্দিরের কৃষ্ণ বিগ্রহটি কালো পাথরের এবং মন্দিরের গায়ে টেরাকোটার কাজ এখনো বহু জায়গায় স্পষ্ট রয়েছে।

বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ছিল টেরাকোটা শিল্প। সেক্ষেত্রে তৎকালীন প্রায় সব মন্দিরেই টেরাকোটা ও চালা মন্দির এর প্রচলন ছিল। শুধুমাত্র বিষ্ণুপুর ছাড়াও বাংলার আনাচে কানাচে এমন অসংখ্য হাজারো মন্দির আজও বর্তমান তাদের পুরাতত্বের পরিচয় নিয়ে। জানিনা, আদৌ কতদিন তাদের বাঁচানো সম্ভব, তাই সময় থাকতে ইতিহাসের স্বাদ নিয়েই আসতে পারেন!!

Leave a comment