তরঙ্গমালা

এই গল্প টা মন্দারমণি নিয়ে নয়! বরঞ্চ তার একটা রিসোর্ট নিয়ে! বছর ছয়েক আগে নেট থেকেই খুঁজে পেয়েছিলাম ‘তরঙ্গমালা’ কে, আর এখন আর কোনো alternative খুঁজে পাই না!

একটু offbeat জায়গা, নিরিবিলি রিসোর্ট, জন কোলাহল বাদ দিয়ে শান্ত ঝাউবনের মাঝখান থেকে সমুদ্রের দিকের রাস্তা। সব মিলিয়ে একান্তই নিজস্ব! ৫ ষ্টার এর নিরিখে মাপা যাবে না হয়তো, তবে, প্রকৃতির সম্পূর্ণ আস্বাদ আপনি পেয়ে যাবেন এখানে! সন্ধ্যেবেলা কিংবা ভোরবেলা উপকূলের মৃদু হাওয়ায় বীচের ধারে গা এলিয়ে উপভোগ করার ইচ্ছে আপনার রিসোর্ট এ থেকেই পূর্ণ হয়ে যাবে! কিংবা ঝাউবনে দোলনায় হাজারো পাখির ডাক শোনা!

মন্দারমনির দাদনপাত্রবাড় থেকে ডানদিকে (এখন ভিতর দিয়েও পাকা রাস্তা সোজা তরঙ্গমালায় উঠেছে।) মোহনার দিকে শান্ত নিরিবিলি ঝাউবনের পাশেই তরঙ্গমালা। এর ভিতরেও একটি পুকুর ও নিজস্ব ঝাউবন রয়েছে। ঝাউবন শেষ হলে সি বীচ এর খানিক টা ঘিরে বসার জায়গা রয়েছে, যেখান থেকে সমুদ্রের পুরোটাই আপনি উপভোগ করতে পারবেন!

Leave a comment