ঘন্টা দুয়েক খোলা আকাশের নিচে, ফুরফুরে হাওয়ায়! আর সামনের দিগন্ত আকাশে ঘরফিরতি সূর্য তার রঙের খেলায় ব্যস্ত! পায়ের সামনে নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ। সঙ্গে উপরি পাওনা হিসাবে, সময়ান্তরেই স্টিমারের ধীরগতিতে জল কেটে যাওয়ার আওয়াজ, আর শালিক পাখির ডাক (শালিক ছাড়া আর কিই বা বাঁচিয়ে রেখেছি আমরা!)
প্রতিটা weekend একটা লং journey হতে হবে, এমন তো কোনো কথা নেই!! অন্তত আমার মতো আরামপ্রিয় (ল্যাদখোর) লোকেদের তো নেইই!! তাই ছোট্ট একটা ঝুলি নিয়ে কিংবা না নিয়েই বেরিয়ে পড়ুন! কাছে পিঠেই গঙ্গার ধার। শহরের ব্যস্ততা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাওয়ার পর অনেকখানি শান্তি!গতকাল আহিরীটোলায় তোলা ছবিগুলো। ঘাটখানা এলাকার মানুষ গুলোর কাছে বেশ জনপ্রিয়! আশেপাশের কলেজের অনেকগুলো ছোট মিষ্টি প্রেমের গল্পের আঁতুরঘর এই ঘাটেই!! বিকেলবেলাটা এই মনোরম আবহাওয়ায় ভালোই কেটে যাবে আপনার! হাতে যখন কয়েকটাই দিন সময় আছে আকাশটাকে উপভোগ করার! বর্ষা আসা অবধি সূর্যটাকে এমনই পাবেন প্রতিদিন।আহিরীটোলায় না আসলেও কোনো ক্ষতি নেই!! কলকাতার যেকোনো ঘাট থেকেই পশ্চিমের আকাশে এমনই রঙের খেলা দেখা যাবে! বিকেলবেলা গুলো বন্ধুদের নিয়ে পাড়ার রক ছাড়িয়ে একটু দূরে আড্ডার মেজাজে weekend টা আরামেই কাটাতে পারেন এভাবে! তাহলে আর দেরি কিসের!!