একটুখানি সবুজ এ

হঠাৎ লোডশেডিং! তাই হাওয়া খেতে বাইরে বেরোলুম। বললো, বাগানে যাও, দেখো হাওয়া দিচ্ছে!! বাগানে গিয়ে যা দেখলুম, তাতে বুঝলুম, এরা যেটাকে বাগান বলে, সেটাকে আমরা আস্ত একটা তেপান্তরের মাঠ বলে চালিয়ে দিতে পারি! এদের নাকি ঐ ঐটুখানিই ফাঁকা জায়গা বাড়িতে!! আমার শহরে হলে, এতক্ষনে দিব্বি একখানা ফ্ল্যাট উঠে যেত, কিংবা শপিং মল! ঠাঁই হয়ে যেত…

কোনো একদিন দুপুরে!

গ্রামবাংলার অতি পরিচিত একটি দৃশ্য। কিংবা অতি আকাঙ্খিতও বলা চলে!! মাঝদুপুরে, ভাতঘুমের জন্য সেরা জায়গা!! পুরোনো আম গাছের ছায়ায়, আর পুকুরের জোলো হাওয়ায়! একটা মাদুর পেতেই নিশ্চিন্তি!! চান্দুল, বর্ধমান। Redmi Note 5 Pro | Snapseed

The Journey Begins

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton