
হঠাৎ লোডশেডিং! তাই হাওয়া খেতে বাইরে বেরোলুম। বললো, বাগানে যাও, দেখো হাওয়া দিচ্ছে!! বাগানে গিয়ে যা দেখলুম, তাতে বুঝলুম, এরা যেটাকে বাগান বলে, সেটাকে আমরা আস্ত একটা তেপান্তরের মাঠ বলে চালিয়ে দিতে পারি! এদের নাকি ঐ ঐটুখানিই ফাঁকা জায়গা বাড়িতে!!
আমার শহরে হলে, এতক্ষনে দিব্বি একখানা ফ্ল্যাট উঠে যেত, কিংবা শপিং মল! ঠাঁই হয়ে যেত 200-300 লোকের! গাছ গুলো সব কাটা পড়ে কিলোদরে বিক্রি হতো! আর সেই টাকাতেই ফ্ল্যাট এর রং সবুজ করে উষ্ণায়নের বিরুদ্ধে স্ট্যাটাস হতো! কিংবা ছাদের কোণে 2টো তুলসী গাছের চারা পুঁতে #Savetrees বলে viral হতো!
বললাম, চলো যাই, একটু মাঠের ওদিক টা ঘুরে আসি! বললো, দূর, ও আর কি দেখবো! সব তো শুধু গাছ আর গাছ! হায়রে কপাল, বোঝাই কেমনে! এই সবুজ ই তো আমাদের এখানে আকাল!!
পারশ্যামপুর, ফতেপুর, হুগলী।
Redmi Note 5 Pro | Snapseed